কেলোর কীর্তি ২০১৬ সালের ভারতীয় একটি বাংলা কমেডি চলচ্চিত্র। এই ছবিটি পরিচালনা করেন রাজা চন্দ। এতে অভিনয় করেন দেব, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। এটি তামিল চলচ্চিত্র চার্লি চ্যাপলিন এবং হিন্দি চলচ্চিত্র 'নো এন্ট্রি'-এর পুনঃনির্মাণ। এই ছবিটি ২০১৬ সালের ৬ই জুন (ঈদ ও রথ যাত্রা উপলক্ষ্যে) মুক্তি পায়।


